২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় একজনের মৃত্যু

চট্টগ্রাম শহরে ট্রাকের নিচে চাপা পড়ে এক জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শহরে ট্রাকের নিচে চাপা পড়ে এক জনের মৃত্যু হয়েছে। নিহত জহিরুল ইসলাম (৪৫) ডবলমুরিং থানার মাঝিরঘাট এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে নগরীর ডবলমুরিং থানার শুভপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল। তিনি বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসস্ট্যান্ডে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ভাতিজা মো. হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুভপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ট্রাক জহিরুলকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান এসআই আমিনুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২১২৫ ঘ.