মাদারীপুর, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার শিবচরের মাদবরচর ইউনিয়নের গোয়ালকান্দায় মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় শিবচরের বিল্লাল মাদবর, তাপস মালো ও জলিল মিয়াকে বুধবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত ১৬ জুন গোয়ালকান্দা সার্বজনীন মন্দিরের রাধা কৃষ্ণ প্রতিমাসহ ৬ টি প্রতিমা এবং এর দু‘মাস আগে ১৬ এপ্রিল ওই মন্দিরের শীতলা প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা।
শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৬ জুনের মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় করা মামলায় তাদের গেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭২০ঘ.
bdnews24