কুষ্টিয়া জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া শহরের হাউজিং পুলিশ ফাঁড়ির দায়িত্ব পালনকালে এক পুলিশ ট্রাক্টর চাপায় নিহত হয়েছে।
মঙ্গলবার ভোরে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মোল¬াতেঘড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
র নায়েক নজরুল ইসলাম(৪২) ব্যাস নং ১৫৫ আজ মঙ্গলবার
১৫৫ নং ব্যাচের নায়েক নিহত নজরুল ইসলাম (৪২) কুষ্টিয়া শহরের হাউজিং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার শালগোাপালপুর গ্রামের বাহাদুর হোসেন জোয়ার্দারের ছেলে।
কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এটি নিছক দুর্ঘটনা নাকি অন্যকিছু তা তদন্ত করে দেখা হচ্ছে।
তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
পুলিশ জানায়, ভোর তিনটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মোল¬াতেঘড়িয়া মোড়ে দায়িত্ব পালনকালে দ্রুতগামী একটি মহেন্দ্র ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে পুলিশ নজরুলের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঘাতক ট্রাক্টরটি আটক করলেও চালক পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৪৮ঘ.
bdnews24