২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গা সদরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 03:08 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

চুয়াডাঙ্গা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা সদরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশনের উত্তর পাশের রেলগেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রায় ৬৫ বছর বয়সী এই বৃদ্ধের পরনে ছিল চেক লুঙ্গি এবং ধুসর পাঞ্জাবি। দাড়ি ও মাথার চুল আধাপাকা। চুয়াডাঙ্গা স্টেশনে কর্মরত রেলওয়ে পুলিশের হাবিলদার বাকের সাংবাদিকদের বলেন, রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস যাওয়ার সময় ওই বৃদ্ধ রেল লাইন পার হতে গিয়ে কাটা পড়েন। বৃদ্ধের মৃতদেহের পাশে একটি লুঙিতে বাঁধা কিছু আম পড়ে ছিল। সোমবার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্তহবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১০০ ঘ.