২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরামিক ও ওষুধের বড় বাজার হতে পারে পাকিস্তান’

পাকিস্তানের বাজারে বাংলাদেশের সিরামিক পণ্য ও ওষুধ রপ্তানির বিশাল সুযোগ রয়েছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত হাই কমিশনার আফজল মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 01:06 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের বাজারে বাংলাদেশের সিরামিক পণ্য ও ওষুধ রপ্তানির বিশাল সুযোগ রয়েছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত হাই কমিশনার আফজল মাহমুদ। শনিবার চট্টগ্রাম চেম্বার কার্যালয়ে চেম্বার পরিচালকম-লীর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “বাংলাদেশের সিরামিক ও ফার্মাসিউটিক্যালস শিল্পের বড় বাজার হতে পারে পাকিস্তান।” তবে এর জন্য পাকিস্তানে বাণিজ্য প্রতিনিধিদল পাঠানো, অশুল্ক বাধা দূর করা এবং বৈদেশিক মুদ্রা বিনিময় পদ্ধতি সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি। শনিবার চট্টগ্রাম চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় পাকিস্তানের হাই কমিশনার জানান, বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় বাণিজ্য বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম বলেন, পাকিস্তানে বাণিজ্য প্রতিনিধিদল পাঠানোর এবং সে দেশে অনুষ্ঠিত প্রদর্শনীগুলোতে বাংলাদেশি পণ্য প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে সাফটা চুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে চেম্বার পরিচালক এম এ ছালাম বলেন, এক্ষেত্রে পাকিস্তানের সঙ্গেও বাণিজ্যে সাফল্য আনতে বিরাজমান বাধাগুলো যত দ্রুত সম্ভব দূর করতে হবে। দ্বিপক্ষীয় বাণিজ্য স¤প্রসারণে চট্টগ্রাম-করাচি সরাসরি শিপিং লাইন স্থাপন দরকার বলেও মন্তব্য করেন তিনি। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম চেম্বার পরিচালক মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এইচএ/১৮৫৯ ঘ.