২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ভূমিহীনদের বিক্ষোভ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ভূমিহীনদের মধ্যে চরের খাস জমি বণ্টনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ভূমিহীনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

গাইবান্ধা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ভূমিহীনদের মধ্যে চরের খাস জমি বণ্টনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ভূমিহীনরা। সোমবার দুপুরে নারী-পুরুষের এই বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন তারা। এর আগে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভূমিহীনদের নেতা মনছুরুল আমিন পলাশ, নারী নেত্রী ছালেহা বেগম ও মাহমুদুল হাসান। সমাবেশে বক্তারা অবিলন্বে চরাঞ্চলের দিয়ারা জরিপ শেষ করে প্রকৃত ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণের দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২০২১ ঘ.