২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী-সন্তানকে হত্যা, নির্মাণ কর্মীর মৃত্যুদণ্ড

স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে রাজধানীর আদাবরের নির্মাণ কর্মী মো. জিল্লুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 12:24 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে রাজধানীর আদাবরের নির্মাণ কর্মী মো. জিল্লুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। সোমবার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম এ দ-াদেশ দেন। রায়ের বিবরণে বলা হয়, ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি আদাবরের নবোদয় হাউজিং এলাকার সি ব্লকে সাজাহান বাচ্চুর বস্তির ৯ নম্বর কক্ষে ওই হত্যাকা- ঘটে। অভিযুক্ত জিল্লুর নির্যাতনের এক পর্যায়ে সকাল ৬ টায় ধারালো ছুরি দিয়ে স্ত্রী গোলাপী (২৫) এবং ১১ মাসের কন্যা সন্তান ঋতুকে হত্যা করেন। তিনি এই বস্তির বাসিন্দা ছিলেন। হত্যাকা-ের দিনই গোলাপীর বাবা আব্দুল গাফফার মোল্লা (৫০) জিল্লুরকে আসামি করে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলাটির বিচারকালে ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। ঘটনার পর জিল্লুর স্ত্রী-সন্তানকে হত্যার কথা হাকিমের কাছে স্বীকার করেন। দ-িতের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শেরপুর গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/১৮১২ ঘ.