খুলনা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার তেরখাদা উপজেলায় এক কৃষকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার পশ্চিম কাটেঙ্গা গ্রাম থেকে কৃষক মতিয়ার মোল্লার লাশ উদ্ধার করা হয়।
তেরখাদা থানার ওসি শফিকুর রহমন জানান, সকালে এলাকাবাসী রশীদ শেখের বাড়ির পাশে কৃষক মতিয়ারের জবাই করা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬৫৫ ঘ.
bdnews24