২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫ রেস্তোরাঁকে জরিমানা

নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ের পাঁচটি রেস্তোরাঁকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 01:26 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ের পাঁচটি রেস্তোরাঁকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক জোবায়ের আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। র‌্যাবের একটি দল আদালত পরিচালনায় সহায়তা করে। র‌্যাব-৭ এর এএসপি এসএম নুরুল হুদা জানান, বেশি দামে পণ্য বিক্রি এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও পরিবেশনের জন্য এ জরিমানা করা হয়। তিনি জানান, দামপাড়া ওয়াসা মোড়ের কুইক ফুডস অ্যান্ড ফাস্টফুডের মালিক মো. আরাফাতকে ১৫ হাজার টাকা, তাওকুল হোটেলের মালিক আবু বক্করকে ১৫ হাজার টাকা, ফেনী হোটেলের মালিক মো. কামালকে ২০ হাজার টাকা, বি-বাড়িয়া হোটেলের মালিক আবদুল জব্বারকে ৫ হাজার টাকা এবং মিষ্টি মেলা ফাস্টফুডের মালিক কুমার চন্দ্রকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৯১৭ ঘ.