ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্টনে চাঁদা আনতে গিয়ে দুই যুবক গণপিটুনির শিকার হয়েছেন।
রোববার দুপুর ১টার দিকে নয়াপল্টন স্কাউট মার্কেটে এ ঘটনা ঘটে।
গণপিটুনিতে আহত দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্র্তি করা হয়েছে। আহত এক জনের নাম হানিফ (৩০), অন্য জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পল্টন থানার ওসি গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কাউট মার্কেটে এক ব্যবসায়ীর কাছে সন্ত্রাসীরা কিছুদিন আগে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। রোববার দাবিকৃত চাঁদা আনতে কয়েকজন যুবক ওই মার্কেটে যায়।
“এসময় দোকানদারা চাঁদাবাজদের ধাওয়া দিয়ে দুইজনকে ধরে পিটুনি দেয়।”
পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পরিচয় না জানা যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৬০৭ ঘ.
bdnews24