রাজশাহী, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বানেশ্বর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে শুকিয়ে যাওয়া মরাগাছি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুঠিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, একটি বস্তায় আগুন জ্বলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
আগুন নিহতের মুখ ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৪৫০ ঘ.
bdnews24