২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে চার লাশ উদ্ধার

সিরাজগঞ্জে শুক্রবার চার উপজেলায় চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2012, 02:55 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

সিরাজগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিরাজগঞ্জে শুক্রবার চার উপজেলায় চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে কামারখন্দে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। উল্লাপাড়া, তাড়াশ ও সলঙ্গায় অজ্ঞাত পরিচয় তিনটি লাশ পাওয়া যায়। কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যৌতুকের দাবি না মেটানোয় শুক্রবার চরপুরা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে রিনা খাতুনকে (২১) শ্বাসরোধে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে তার উদ্ধার করেছে। ঘটনার পর থেকে তার স্বামী একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জাহিদুলসহ পরিবারের সবাই পলাতক রয়েছে বলে জানান আব্দুল হালিম। তাড়াশ থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের ৮ ও ৯ নং ব্রিজের মধ্যবর্তী স্থান থেকে বিবস্ত্র এক অজ্ঞাত পরিচয় যুবকের (২৮) লাশ উদ্ধার করা হয়। উল্লাপাড়া থানার এসআই নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতগাড়ী গ্রামের একটি ধানক্ষেতে অজ্ঞাত (২৫) পরিচয় এক তরুণীর লাশ পাওয়া যায়। সলঙ্গা থানার ওসি ওবাইদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় থানা সদরের কুতুবের চর ব্রিজের নীচ থেকে অজ্ঞাত (৪৭) পরিচয় এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানা পুলিশ লাশ চারটি উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এসব ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২০৫১ ঘ.