২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কাস দেখাতে গিয়ে নারী খেলোয়াড়ের মৃত্যু

গোপালগঞ্জে সার্কাস দেখাতে গিয়ে এক নারী সার্কাস খেলোয়াড়ের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 06:21 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

গোপালগঞ্জ, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে সার্কাস দেখাতে গিয়ে এক নারী সার্কাস খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার কোটালীপাড়া উপজেলার চৌমুহনীতে ‘দি কাঞ্চন সার্কাসের রুলিং টু পিচ খেলা’ প্রদর্শনীর সময় উপর থেকে পড়ে শেফালী বেগম (২৫) মারা যান। তিনি নীলফামারীর ডোমার উপজেলার মিলপাঙ্গা গ্রামের সার্কাস কর্মী রওশন আলীর স্ত্রী। কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুমন ভক্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সার্কাসের দড়িতে ঝুলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কসরৎ প্রদর্শনের সময় নিচে পড়ে ঘটনাস্থলেই শেফালীর মৃত্যু হয়। নীচে জাল না থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান এসআই। অবহেলার কারণে এ মৃত্যুর ঘটনায় সার্কাসের মালিক মুকুল হোসেন, জাহাঙ্গীর হোসেন, সেলায়মান মোল্লা, আলম হোসেন, পরিচালক পান্না মিয়া ও ম্যানেজার ইব্রাহিম সরকারকে আসামি করে কোটালীপাড়া থানায় বুধবার একটি মামলা করেছে পুলিশ। তবে কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১২০২ ঘ.