২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল থেকে লঞ্চ-বাস চলাচল শুরু

বিএনপির জনসভার আগের দিন আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়ার পর ঢাকা-বরিশাল রুটে বাস ও লঞ্চ চলাচল সোমবার দুপুরে পুনরায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 12:00 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

বরিশাল, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জনসভার আগের দিন আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়ার পর ঢাকা-বরিশাল রুটে বাস ও লঞ্চ চলাচল সোমবার দুপুরে পুনরায় শুরু হয়েছে। রোববার লঞ্চ ও বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। সোমবার নয়া পল্টনে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশ হচ্ছে। বিএনপির অভিযোগ, তাদের সমাবেশে জনসমাগম ঠেকাতে সরকারের নির্দেশে বাস-লঞ্চ বন্ধ করে দেওয়া হয়। লঞ্চ মালিকরা বলছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পুলিশ তাদের লঞ্চ ছাড়তে নিষেধ করে। তবে রোববার আবহাওয়া অফিসে খবর নিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। তবে সুন্দরবন নেভিগেশনের পরিচালক সাইফুল ইসলাম পিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার থেকে সময়সূচি অনুযায়ী লঞ্চ চলাচল করবে। বাস চলাচল বন্ধ থাকা বিষয়ে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন জানান, মাওয়া ঘাটে ফেরিতে সমস্যা থাকায় রোববার থেকে সোমবার দুপুর পর্যন্ত ঢাকা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ ছিল। ফেরি সচল হওয়ায় সোমবার আড়াইটা থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমআই/১৭৫৫ ঘ.