চট্টগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অভিযোগে নগরীর বায়েজিদ থানার চা বোর্ড এলাকায় ভোজ্যতেল বাজারজাতকারী একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবদিন জেএস মার্কেটিং নামে ওই প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করেন।
জয়নাল আবদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেএস মার্কেটিং মিনার ব্যান্ডের নামে সয়াবিন ও সরিষার তেল বাজারজাত করে। প্রতিষ্ঠানটি ওজনে কম দেয়, পণ্যের লেবেলে মূল্য নেই, বিএসটিআইয়ের অনুমোদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করে।
অভিযানে সিসিসি ম্যাজিস্ট্রেটকে বিএসটিআই, র্যাব ও পুলিশের কর্মকর্তারা সহযোগিতা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৪৫৯ ঘ.
bdnews24