২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘যৌতুক না পেয়ে পুড়িয়ে হত্যা’

স্বামীকে মোটরসাইকেল না দেওয়ায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 04:16 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

কুষ্টিয়া, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামীকে মোটরসাইকেল না দেওয়ায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা। রোববার ভেরে সীমার (২২) গায়ে আগুন লাগে। দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছে। এ ঘটনায় স্বামীসহ চারজনকে আসামি করে একটি মামলা হয়েছে থানায়। সীমা উপজেলার বাহিরচর ইউপির ১০ মাইল এলাকার তাহেরুল ইসলাম মাস্টরের মেয়ে। প্রায় নয় মাস আগে মোকারিমপুর ইউনিয়নের নতুন হাট এলাকার জামসেদ আলীর ছেলে নয়নের সঙ্গে তার বিয়ে হয়। সীমার বাবা তাহেরুল ইসলাম মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের সময় যৌতুক হিসেবে জামাইকে একটি মোটরসাইকেল দেওয়ার কথা ছিল। কিন্তু অভাবের কারণে নিদিষ্ট সময়ে তা দেওয়া সম্ভব হয়নি। এ কারণে শ্বশুর-শাশুড়ি-জামাই-ভাসুর সীমার উপর প্রায় সময়ই নির্যাতন চালাত। এর জের ধরে তারা সীমার গায়ে কেরাসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়, বলেন সীমার বাবা। মোকারিমপুর ইউপির ৮ নম্বর ওর্য়াডের সদস্য আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীমার গায়ে আগুন দেওয়ার পরই তিনি খবর পান। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। ভেড়ামারা থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, সীমাকে পুড়িয়ে মারার ঘটনায় সীমার স্বামী নয়ন আলী (২৫), দেবর সুজন আলী (২২), শ্বশুর জমশেদ আলী (৫৩) এবং শাশুড়ি রাবেয়া খাতুনকে (৩৬) আসামি করে একটি মামলা করেছেন তার বাবা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২০৭ ঘ.