২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তু হত্যার বিচার দাবি সহপাঠীদের

নাটোরের স্কুলছাত্র অন্তু চক্রবর্তী হত্যার বিচার দাবিতে তার সহপাঠীরা মানববন্ধন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

নাটোর, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের স্কুলছাত্র অন্তু চক্রবর্তী হত্যার বিচার দাবিতে তার সহপাঠীরা মানববন্ধন করেছে। এলাকার ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ এ কর্মসূচিতে অংশ নেন। রোববার সকালে হালসা ইউনিয়নের বিভিন্ন স্কুলের এক হাজারেরও বেশি শিক্ষার্থী, কয়েকশ’ ব্যবসায়ী ও অভিভাবক হালসা বাজার সংলগ্ন সড়কে মানববন্ধন হয়। মুক্তিপণের দাবিতে ৩১ মে অপহরণের পর দুর্বৃত্তরা হত্যা করে হালসা উচ্চ বিদ্যালয়ের ছাত্র অন্তু চক্রবর্তীকে (১১)। ওই রাতেই হালসা গ্রামের একটি পানের বরজ থেকে অন্তুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। সকাল ১০টায় নাটোর-নাজিরপুর সড়কে মানববন্ধনের সময় রাস্তার দু’পাশে যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে শত শত গাড়ি আটকা পড়ে। এতে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, অন্তুর বাবা অশোক চক্রবর্তীসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। অশোক চক্রবর্তী তার ছেলে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইবুন্যালে করার দাবি জানান। কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে হলসা বাজারের ব্যবসায়ীরাও দুপুর ১টা পর্যন্ত সব দোকান-পাট বন্ধ রাখেন। অন্তু হত্যা মামলার আসামি আশরাফ, মামুন ও শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর মধ্যে আশরাফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০৮ ঘ.