২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্লীলতাহানির অভিযোগে ওসি প্রত্যাহার

গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে খুলনার তেরখাদা থানার ওসি মো. মামুন-অর-রশীদকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 01:55 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

খুলনা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে খুলনার তেরখাদা থানার ওসি মো. মামুন-অর-রশীদকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর রোববার বিকালে মামুনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে জানান পুলিশ সুপার (এসপি) মো. তানভীর হায়দার চৌধুরী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে ওসির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। “বুধবার (৬ জুন) তেরখাদার কুশলা গ্রামের এক গৃহবধূ ওসির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন। তিনি একটি অভিযোগ নিয়ে থানায় গেলে শ্লীলতাহানীর শিকার হন,” বলেন এসপি। তিনি আরো বলেন, ঘটনাটি অতিরিক্তি পুলিশ সুপার মো. ইমামুর রশীদ তদন্ত করেন। তদন্তে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ওসি মামুনকে প্রত্যাহার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫০ ঘ.