২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা সিদ্ধিরগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা এক ঘণ্টা সড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 06:50 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

নারায়ণগঞ্জ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা সিদ্ধিরগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা এক ঘণ্টা সড়ক অবরোধ করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার গোদনাইল চৌধুরীবাড়ি ভূঁইয়াপাড়া এলাকার রপ্তানিমুখী রেক ওয়ার্ক লিমিটেড নামের এক পোশাক কারখানার শ্রমিকরা রোববার সকালে কর্মবিরতি পালন শুরু করে। দুই মাসের বকেয়া বেতন, ওভারটাইম ও যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থার দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করার করার এক পর্যায়ে বেলা ১১টার দিকে রাস্তায় নেমে আসে শ্রমিকরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। এতে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সির রুহুল আমিন মোল্লা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে দুপুর ১২টায় অবরোধ তুলে নেয় শ্রমিকরা কারখানার সুইং অপারেটর আঁখি, রোজিনা ও লাভলু জানান, গত দুই মাস ধরে তারা বেতন ও ওভারটাইম পাচ্ছেন না। এছাড়া তাদের যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থাও আকস্মিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান শ্রমিকরা। যোগাযোগের চেষ্টা করেও কারখানার মালিকপক্ষের এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১২৪৩ ঘ.