২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

নগরীর ইপিজেড এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 08:08 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

চট্টগ্রাম, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ইপিজেড এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড) এর ভেতরে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম বাচ্চু মিয়া (৪০)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় বাচ্চু। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৪১৩ ঘ.