২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দেয়ালচাপায় নিহত ১

চট্টগ্রামের পাহাড়তলীতে দেয়াল চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 06:51 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

চট্টগ্রাম, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাহাড়তলীতে দেয়াল চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে পশ্চিম নাসিরাবাদের কালা মিয়া কলোনিতে এ দুর্ঘটনায় নিহতের নাম বশির মিয়া। তিনি কালা মিয়া কলোনির বাসিন্দা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেয়াল টপকিয়ে বাড়িতে ঢোকার সময় তা ধসে তাতে চাপা পড়েন বশির। বশিরকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন বলে কনস্টেবল সিরাজ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরআরডি/১২৪৬ ঘ.