২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পোনাবোঝাই ট্রাক খাদে, নিহত ১

গোপালগঞ্জে মাছের পোনাবোঝাই একটি ট্রাক খাদে পড়ে একজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 06:27 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

গোপালগঞ্জ, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে মাছের পোনাবোঝাই একটি ট্রাক খাদে পড়ে একজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টায় সদর উপজেলার করপাড়া এলাকায় গোপালগঞ্জ-টেকেহাট সড়কে এই দুর্ঘটনায় অন্তত ১০ লাখ টাকার পোনাও নষ্ট হয়েছে। আহত ১১ জনকে গোপালগঞ্জ এবং অন্য চারজনকে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি আহতরা হলেন- শাহাবুদ্দিন, রুহুল আমিন, কুদ্দুস শেখ, ফজলু, আনোয়ার, আলকাদ, রনি, ওসমান, হামিল, মকবুল ও মনসুর। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেনী থেকে বাগেরহাটের মোল্লাহাটগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় পোনা ব্যবসায়ী ব্যক্তি নিহত হন বলে ওসি জানান। পোনা ব্যবসায়ী শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১০ লাখ টাকার বেশি মূল্যের পোনা নিয়ে তারা ফেনী থেকে বাগেরহাট যাচ্ছিলেন। দুর্ঘটনায় তাদের সব পোনা মাছই নষ্ট হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২২৫ ঘ.