২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ট্রাকচাপায় নিহত ২

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 05:35 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঝিনাইদহ, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ ক্যাডেট কলেজের পাশে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- ঝিনাইদহ শহরের আরাপপুরের জনতা কো-অপারেটিভ সোসাইটির কর্মচারী মঞ্জুর এলাহী (৪০) ও জোসফেক রানা (৩৫)। মঞ্জুর বাড়ি খুলনায় এবং রানার বাড়ি মাগুরার শ্রীপুরে। ওই দু’জন মোটর সাইকেলে শৈলকূপা উপজেলার ভাটই বাজারে যাচ্ছিলেন। ঝিনাইদহ সদর থানার পরিদর্শক সোনিত কুমার গাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ ক্যাডেট কলেজের পাশে একটি টেম্পোকে অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে পড়ে তাদের মোটর সাইকেল। দুর্ঘটনার পর ট্রাক চালক ও হেলাপার পালিয়ে যায়। ট্রাকটি আটক করেছে পুলিশ। পুলিশ ও অগ্নিনির্বাপণ কর্মীরা ট্রাকের চাকার নিচ থেকে লাশ দুটি উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৩৫ ঘ.