২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় শুক্রবার অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 12:33 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

নারায়ণগঞ্জ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় শুক্রবার অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বড়বাড়ি এলাকায় রাস্তার পাশে একটি খাদে তার লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। সোনারগাঁও থানার ওসি হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই যুবকের মুখ বিকৃত করে ফেলেছে খুনিরা। ২৫ থেকে ২৮ বছর বয়সের ওই যুবকের পরনে ছিল শার্ট ও জিন্সের প্যান্ট। ময়নাতদন্তের জন্য লাশ পাশের নরসিংদী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২১ ঘ.