২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যে বিষক্রিয়ায় সিরাজগঞ্জে ২৫ জন অসুস্থ

সিরাজগঞ্জের শাহজাদপুরে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের সাতজনসহ ২৫ জন অসুস্থ হয়ে পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 03:11 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

সিরাজগঞ্জ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুরে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের সাতজনসহ ২৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার রাতের খাবারের পর উপজেলায় সদরের চুনিয়াখালিপাড়া মহল্লার ব্যবসায়ী হাজী আব্দুর রাজ্জাক ওরফে রাজা হাজীর পরিবারের সাত সদস্য ও তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীরা অসুস্থ হয়ে পড়েন। রাজা হাজীর মালিকাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় দুই শতাধিক শ্রমিক-কর্মচারী কাজ করে। পরিবারের সদস্যসহ কর্মচারীরা একই স্থানে খাওয়া-দাওয়া করেন। অসুস্থ হাজী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, বুধবার রাত সাড়ে ৯টায় পরিবারের সদস্য ও কর্মচারীরা ভাত, রুটি, সবজি, মাছ, ডাল ও দুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। ভোরে ঘুম ভাঙলে তিনি অন্য ২৪ জনকে অচেতন দেখতে পান। অসুস্থদের মধ্যে রয়েছে পরিবারের সাত সদস্য, এক গৃহশিক্ষক ও ১৭ কর্মচারী। খবর পেয়ে ভোরেই উপজেলার পোতাজিয়া স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আরিফুর রহমান তালুকদার বাড়িতে এসে অসুস্থদের চিকিৎসা দেন। চিকিৎসক আরিফুর রহমান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৮৪৩ ঘ.