২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যান চালকের সহকারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 08:17 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

নারায়ণগঞ্জ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যান চালকের সহকারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নাজির মন্ডল (২২)। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরএফএল প্লাস্টিক পণ্য তৈরি কোম্পানির মালামাল নিয়ে পিকআপটি ভৈরব থেকে ঢাকা যাচ্ছিল। রাত দেড়টার দিকে উপজেলার পুরিন্দা এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নাজির মন্ডলের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। খবর পেয়ে নিহতের স্বজনেরা লাশ নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪১১ ঘ.