২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএমপি পুলিশ সদস্যদের সতর্ক করলেন কমিশনার

অসৌজন্যমূলক আচরণের জন্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে- এমন কথা জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের সতর্ক করলেন সিএমপি পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 02:42 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

চট্টগ্রাম, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসৌজন্যমূলক আচরণের জন্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে- এমন কথা জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের সতর্ক করলেন সিএমপি পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। মঙ্গলবার সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইন্স মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। পুলিশ কমিশনার বলেন, “কোন পুলিশ সদস্য কারো সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে সেই সদস্য ব্যক্তিগত ভাবে দায়ী থাকবেন। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” সভায় শফিকুল ইসলাম পুলিশকে সকল নাগরিকসহ সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক ও অন্যান্য পেশাজীবীদের সঙ্গে সহযোগিতামূলক ও সৌহার্দপূর্ণ আচরণের মাধ্যমে আইনগত সহযোগিতা করার নির্দেশ দেন। সভায় অন্যদের মধ্যে উপ পুলিশ কমিশনারদের মধ্যে কুসুম দেওয়ান (ট্রাফিক), মো. মিরাজ উদ্দিন আহম্মেদ (উত্তর), মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী (দক্ষিণ), মো. সাইফুল ইসলাম (বন্দর), মো. হাবিবুর রহমান (পশ্চিম), মো. মনিরুজ্জামান (ডিবি) প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২০৩৭ ঘ.