চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলী এলাকায় ট্রেনের ধাক্কায় এক তরুণীর মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে এগারটার দিকে পাহাড়তলী থানার টিটিটি ১ নম্বর রেল গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম কল্পনা আক্তার (২৬)। তিনি নগরীর পাহাড়তলী থানার কাঁচাবাজার বিশ্বকলোনি এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলন্ত ট্রেনের ধাক্কায় আঘাত পাওয়ার পর কল্পনাকে হাসপাতালে নিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মাথার আঘাত গুরুতর ছিল বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৩০৭ ঘ.
bdnews24