২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আরও ৪ অ্যানথ্রাক্স রোগী সনাক্ত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আরও চারজনের শরীরে অ্যানথ্রাক্স সংক্রামণ সনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

সিরাজগঞ্জ, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আরও চারজনের শরীরে অ্যানথ্রাক্স সংক্রামণ সনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। জেলা সিভিল সার্জন ডা. নাজিম উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে এ উপজেলার সলপ ইউনিয়নের নওকৈড় গ্রামের তিনজন ও পূর্ণিমাগাতী ইউনিয়নের পূর্ণিমাগাতী গ্রামের একজন অ্যানথ্রাক্সে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩১ জনে। গত রোববার সলপ ইউনিয়নের নওকৈড় গ্রামে ২৭ জনের শরীরে অ্যানথ্রাক্স জীবাণু সংক্রামণ সনাক্ত করা হয়। গত বছর মে-জুনে সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুরে প্রায় পাঁচশ জনের শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণ হয়। সোমবার সকালে আক্রান্ত এলাকা পরিদর্শন করে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “অ্যানথ্রাক্স বা তড়কা রোগের কারণে আতংকিত হওয়া কিছু নেই।” জনগণকে সচেতন করতে এলাকায় মাইকিং করা হচ্ছে এবং প্রচারপত্র বিলি করা হচ্ছে বলে জানান তিনি। অ্যানথ্রাক্স আক্রান্ত গৃহপালিত পশুর সংস্পর্শে এলে এ রোগের জীবাণু মানুষের শরীরে যায়। তবে মানুষ থেকে মানুষে এর সংক্রমণ হয় না। আক্রান্ত গবাদি পশু জবাই না করার জন্য জনগণকে অনুরোধ করা হচ্ছে বলে জানান জেলা সিভিল সার্জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭২০ ঘ.