২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি কর্পোরেশন দাবিতে রংপুরে হরতাল

রংপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা করে আগামী বাজেটে অর্থ বরাদ্দের দাবিতে জেলায় জাতীয় পার্টির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 03:42 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

রংপুর, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা করে আগামী বাজেটে অর্থ বরাদ্দের দাবিতে জেলায় জাতীয় পার্টির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। রোববার সকাল থেকে রংপুর শহরে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। অধিকাংশ দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পুলিশ বলছে, জেলার কোথাও কোনো গোলোগের খবর তারা পায়নি। ২০১১ সালে ৮ জানুয়ারি রংপুর সফরে গিয়ে একে সিটি কর্পোরেশনে উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রায় দেড় বছর হতে চললেও সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ায় জাতীয় পার্টিসহ বিভিন্ন সংগঠন এই আন্দোলন শুরু করেছে। এই দাবিতে শনিবার দুপুরে রংপুর শহরতলীর বিনোদপুর রেলক্রসিংয়ে ঢাকা-রংপুর মহাসড়কে ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে রংপুর সিটি কর্পোরেশন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রংপুর বিভাগ হিসেবে যাত্রা শুরুর পর পৌর শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯৩২ ঘ.