২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোজাফফর আহমদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অর্থনীতিবিদ ও নাগরিক আন্দোলনের নেতা মোজাফফর আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 03:36 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনীতিবিদ ও নাগরিক আন্দোলনের নেতা মোজাফফর আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, মোজাফফর আহমদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। অধ্যাপক মোজাফফর মঙ্গলবার রাতে ধানমণ্ডির বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমিরেটাস মোজাফফর নাগরিক সংগঠন সুজন (সুশাসনের জন্য নাগরিক)-এর সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সর্বশেষ টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন তিনি। একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক মোজাফফরের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/০৯৩০ ঘ.