২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 05:42 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১২টার দিকে উত্তর যাত্রাবাড়ীতে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. আলমগীর হোসেন (২৮)। তিনি কাঁচামালের ব্যবসা করতেন বলে জানিয়েছে পুলিশ। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে উত্তর যাত্রাবাড়ীর একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় দুর্বৃত্তরা আলমগীরকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জানান, আলমগীর মারা গেছে। উপপরিদর্শক এমরান বলেন, “হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১৪০ ঘ.