২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

নরসিংদীর চিনিশপুর রেল লাইনের পাশ থেকে শ্রাবন্তী রায় জুঁই (১৮) নামের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 10:28 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

নরসিংদী, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর চিনিশপুর রেল লাইনের পাশ থেকে শ্রাবন্তী রায় জুঁই (১৮) নামের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুববার সকালে ৮টায় সদর উপজেলার চিনিশপুরে ঢাকা-চট্রাগ্রাম রেল লাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক জুয়েল জানান, জুঁই ভৈরব রফিকুল ইসলাম কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে পলাশ উপজেলার বড়িবাড়ী গ্রামের পরিতোষ রায়ের মেয়ে। নিহতের চাচাতো ভাই অঞ্জন পাল বলেন, “কাউকে কিছু না বলে জুঁই ভোরে বাড়ি থেকে বের হয়ে যায়।” সকালে জুইয়ের লাশ রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে চিনিশপুর এলাকার সাহিদা বেগম পুলিশকে জানায়। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমএইচপি/১৬২৩ ঘ.