২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নেশাদ্রব্য মেশানো পানীয় উদ্ধার

গাজীপুরে এক হাজার ৪৪০ বোতল অবৈধ ‘এনার্জি ড্রিংকস’ উদ্ধার করা হয়েছে, যাতে নেশাদ্রব্য মেশানো ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 08:06 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

গাজীপুর, মে ১৬ (বিডিননিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে এক হাজার ৪৪০ বোতল অবৈধ ‘এনার্জি ড্রিংকস’ উদ্ধার করা হয়েছে, যাতে নেশাদ্রব্য মেশানো ছিল। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব-১ এর সদস্যরা মঙ্গলবার রাতে গাজীপুরের পশ্চিম ধীরাশ্রম এলাকায় এক গুদামে অভিযান চালিয়ে এই পানীয় উদ্ধার করে। এ সময় গুমাদের ব্যবস্থাপক অহিদুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করা হয়। গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার পশ্চিম ধীরাশ্রম এলাকার একটি বাড়ি গুদাম হিসেবে ভাড়া নেন আকাশ নামের ব্যক্তি। মঙ্গলবার রাত ১১ টার দিকে ওই গুদামে অভিযান চালিয়ে নেশাদ্রব্য মেশানো নকল এনার্জি ড্রিংকসহ অহিদকে আটক করা হয়। তবে আকাশকে গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় জায়দেবপুর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৪০০ ঘ.