২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্মগেটে বাটার গুদামে আগুন

রাজধানীর ফার্মগেটে বাটার জুতার দোকানে আগুন লেগেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অগ্নিনির্বাপণ বাহিনীর দুই কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 07:13 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফার্মগেটে বাটার জুতার দোকানে আগুন লেগেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অগ্নিনির্বাপণ বাহিনীর দুই কর্মী। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ছন্দ সিনেমা হলের বিপরীত পাশে বাটার শোরুমের তৃতীয় তলায় আগুন লাগে বলে অগ্নিনির্বাপন বাহিনী জানিয়েছে। বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মো. নজিমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অগ্নিনির্বাপন বাহিনীর পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জহির নামে এক ব্যক্তি জানান, রশি বেয়ে ওই ভবনের তৃতীয় তলার ওঠার সময় অগ্নিনির্বাপন বাহিনীর দুই কর্মী নিচে পড়ে যান। নজিমুজ্জামান বলেন, আহত ফায়ারম্যান খবির ও মাজহারকে ফার্মগেটের আল রাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে বাইরে থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আগুন লাগার কারণ অগ্নিনির্বাপন বাহিনী তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। এতে ক্ষয়ক্ষতির হিসাবও পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/০১১৫ ঘ.