২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের ‘আস্থা’ ধরে রাখায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজের প্রতি ৭৭ শতাংশ বাংলাদেশির সমর্থনের বিষয়টি একটি জরিপে উঠে আসায় তাকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 12:07 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজের প্রতি ৭৭ শতাংশ বাংলাদেশির সমর্থনের বিষয়টি একটি জরিপে উঠে আসায় তাকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষকরা। উপাচার্য প্রাণ গোপাল দত্ত এবং উপ-উপাচার্য মো. শহীদুল্লাহর নেতৃত্বে দেশের একমাত্র চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্যালাপের এক জনমত জরিপে দেখা যায়, জনগণের দৃষ্টিতে সফল রাষ্ট্রনায়ক হিসেবে এশিয়ার নেতাদের মধ্যে প্রথম কাতারে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর চালানো ওই জরিপে দেখা যায়, দেশের ৭৭ শতাংশ মানুষের সমর্থন নিয়ে তালিকায় শেখ হাসিনার অবস্থান সপ্তম। বিএসএমএমইউতে গবেষণামূলক কার্যক্রম আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। সবার জন্য চিকিৎসা নিশ্চিত করতেও তিনি নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বিএসএমএমইউ শিক্ষকদের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ ওয়াহিদ উজ জামানও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮০৩ ঘ.