২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় স্কুল ছাত্রী আহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের মাঝিরঘাটে ট্রাকের ধাক্কায় এক স্কুল শিক্ষাথী আহত হওয়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 11:30 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

চট্টগ্রাম, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মাঝিরঘাটে ট্রাকের ধাক্কায় এক স্কুল শিক্ষাথী আহত হওয়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাট সড়কের সামনে এ ঘটনা ঘটে। ডবলমুরিং থানার ওসি মহিউদ্দিন সেলিম জানান, একটি পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় পূর্ব মাদারবাড়ি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী আহত হয়। এর পরপরই মাদারবাড়ির মাঝিরঘাট সড়ক অবরোধ করে স্থানীয়রা। “পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে ঘণ্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয়”, বলেন ওসি। আহত নাদিয়া আক্তার ইতি পূর্ব মাদারবাড়ি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। দুর্ঘটনার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মো. আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসা থেকে স্কুলে আসার পথে নাদিয়াকে ধাক্কা দেয় মালবোঝাই ট্রাকটি। সে পায়ে গুরুতর আঘাত পেয়েছে। জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/জেকে/১৭২৫ ঘ.