২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় গৃহবধূ খুন

কুমিল্লার বরুড়া উপজেলায় যৌতুকের জন্য এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

কুমিল্লা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার বরুড়া উপজেলায় যৌতুকের জন্য এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে গালিমপুর ইউনিয়নের ধনিশ্বর গ্রামের শ্বশুরবাড়ি থেকে মিনারা বেগমের (২৫) জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। মিনারা ওই গ্রামের রিকশাচালক ফরিদ মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকেই ফরিদ (৩০) পলাতক রয়েছেন। নিহতের বাবা আম্বর আলী সাংবাদিকদের বলেন, আট বছর আগে মিনারা ও ফরিদের বিয়ে হয়। ওই সময় ফরিদকে অনেক যৌতুক দেওয়া হয়। কয়েক মাস আগে ফরিদ বিদেশ যাওয়ার জন্য আবারো শ্বশুরবাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য মিনারাকে চাপ দেন। কিন্তু মিনারা স্বামীর দাবি পূরণ করতে পারেননি। এ কারণেই তার মেয়েকে নিজ ঘরে জবাই করে ফরিদ পালিয়ে যান। তাদের দুটি সন্তান রয়েছে বলে অভিযোগ করেন আম্বর আলী। বরুড়া থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, যৌতুকের জন্য মিনারাকে হত্যা করা হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। ফরিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১০০ ঘ.