২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

নগরীর পশ্চিম নাসিরাবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 07:34 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

চট্টগ্রাম, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পশ্চিম নাসিরাবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার রাত ১০টার নিজ বাসার গোসলখানায় গোসল করতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা যান শাহজাহান চৌকিদার (৫০)। তার বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানায়। শাহজাহানের চাচাত ভাই সোবহান চৌকিদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জাানান, পশ্চিম নাসিরাবাদের খোরশেদ মেম্বার কলোনির ভাড়া বাসায় গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার ভাই। রাত ১১টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৩৩১ ঘ.