২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক কাউন্সিলর রাজিয়া জামিনে মুক্ত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর রাজিয়া আলীম জামিনে মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 12:14 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর রাজিয়া আলীম জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে জামিন পেয়ে বিকালে কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন। গত ২৪ এপ্রিলের হরতালে তাঁতিবাজার মোড়ে মিছিল করার সময় গ্রেপ্তার হন রাজিয়া। পরে তাকে কারাগারে পাঠানো হয়। রাজিয়ার মেয়ে রাশিদা আলীম ঐশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মা জামিন পাওয়ার পর বিকারে কারাগার থেকে বেরিয়ে এসেছেন।” রাজিয়াকে বৃহস্পতিবার দুপুরে জামিন দেন মহানগর হাকিম সাইফুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮১০ ঘ.