ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন নারায়ণগঞ্জের এক কলেজছাত্র। যাত্রী বেশি থাকায় ওই ছাত্র ট্রেনের দরজায় দাঁড়ানো ছিলেন।
বৃহস্পতিবর দুপুর ১টার দিকে কমলাপুর টিটি পড়ায় এ ঘটনা ঘটে।
আহত মো. তুষার হোসেন (১৯) নারায়গঞ্জের কদমরসুল ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।
তুষারের খালাতো ভাই নোমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জানান, নারায়নগঞ্জ থেকে ট্রেনে করে ঢাকা আসার পড়ে টিটি পাড়ায় তুষার চলন্ত ট্রেন থেকে পড়ে যান। এতে তুষারের দুইটি পা ট্রেনে কাটা পড়ে।
তিনি বলেন, “ট্রেনের অনেক যাত্রী থাকায় তুষার দরজার কাছে দাঁড়িয়ে ছিলো।”
কমলাপুর রেলওয়ে থানার ওসি মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত তুষারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তার অবস্থা আশঙ্কাজনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৬২৬ ঘ.
bdnews24