২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের টানবাজার থেকে সোমবার এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 03:52 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

নারায়ণগঞ্জ, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের টানবাজার থেকে সোমবার এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পিংকি সাহা (২৮) হোসিয়ারী ব্যবসায়ী লিটন সাহার স্ত্রী। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নারায়ণগঞ্জ মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা টানবাজার এলাকার একটি ভাড়া বাড়িতে থাকে। পিংকির ছেলে দ্বিতীয় শ্রেণী এবং মেয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ঘটনার সময় স্বামী লিটন সাহার তার ব্যবসা প্রতিষ্ঠানে এবং ছেলেমেয়ে স্কুলে ছিল। দুপুরে লিটন সাহা ছেলেমেয়েকে নিয়ে বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখেন। পরে দরজা ভেঙ্গে পিংকির ঝুলন্ত লাশ দেখতে পান। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার আগে হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫০ ঘ.