চট্টগ্রাম, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর থানার মাইজপাড়া এলাকা থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২ টার দিকে মাইজপাড়া আমেরিকান বিল্ডিংয়ের পাশে একটি ভাড়া ঘর থেকে শামসুন্নাহারের (৭০) লাশ উদ্ধার করা হয়।
শামসুন্নাহারের পুত্রবধু ছখিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পারিবারিক কলহের জের ধরে পুত্রবধু তাকে গলাটিপে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতের কোন এক সময় ছেলের বউ ছখিনা তাকে গলাটিপে হত্যা করেছে বলে ধারণা করছি।”
তিনি জানান, স্থানীয় লোকজন খবর দিলে শনিবার সকালে লাশ উদ্ধার করেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএইচপি/এসইউ/১৪১৪ ঘ.
bdnews24