মাদারীপুর, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদরে বজ্রপাতে এক ব্যক্তি ও তার ছেলের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার কুনিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়।
নিহতরা হলেন- গ্রামের বাসিন্দা মোতালেব খালাসী (৫৫) এবং তার ছেলে কালাম খালাসী (২২)।
কুনিয়া ইউপি সদস্য জিয়াউল ইসলাম বাপ্পী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সময় পিতা-পুত্র বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন।
এতে ঘটনাস্থলেই ছেলে কালাম মারা যান। হাসপাতালে নেওয়ার পর রাত ৮টায় মারা যান মোতলেব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০২৫ ঘ.
bdnews24