২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে বুধবার এক সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছে, যার তিন জন বাংলাদেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 05:44 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে বুধবার এক সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছে, যার তিন জন বাংলাদেশি। জেদ্দার কাছে হামদানিয়া এলাকায় বুধবারের এই দুর্ঘটনায় আরো পাঁচ বাংলাদেশি আহত হন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। নিহতরা হলেন- সানু মিয়া, মোর্তজা আলী ও রুনু মিয়া। তিন জনই সিলেট অঞ্চলের বাসিন্দা। একটি মাইক্রোবাস দুর্ঘটনায় পড়লে হতাহতের এই ঘটনা ঘটে বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হাসপাতালে গিয়ে আহত পাঁচ বাংলাদেশির চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এমআই/২৩৩০ ঘ.