২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকসেবী বাবার হাতে শিশুর মৃত্যু

রাজধানীর কেরানীগঞ্জে ৪০ দিনের শিশুকে তার বাবা শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কেরানীগঞ্জে ৪০ দিনের শিশুকে তার বাবা শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে কেরানীগঞ্জের ইমামবাড়ি থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, সোগাগী নামে ওই শিশুর মৃত্যুর পর থেকে মাদকসেবী বাবা টিটুকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর তার বাবা পালিয়ে গেছেন। সোহাগীর মা জায়দা বেগম সাংবাদিকদের বলেন, তিন মেয়েকে নিয়ে তারা ঘুমাচ্ছিলেন। সকালে ঘুম থেকে উঠে তিনি সোহাগীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্ল¬াহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/এএল/২০৪৫ ঘ.