২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোলসহ গ্রপ্তার, তিন মাসের কারাদণ্ড

হরতালের আগের রাতে রাজধানী শাহবাগে এক যুবককে পেট্রোলসহ গ্রেপ্তারের পর তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 06:52 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের আগের রাতে রাজধানী শাহবাগে এক যুবককে পেট্রোলসহ গ্রেপ্তারের পর তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শাহবাগ থানার উপপরিদর্শক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ৮টার দিকে শিশুপার্কের সামনের এলাকা থেকে রাজা খান (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। “তার কাছে এক বোতল পেট্রোল ছিল। বাসে আগুন লাগানোর চেষ্টা করছিলো সে।” গ্রেপ্তারের পরপরই ভ্রাম্যমাণ আদালত রাজাকে তিন মাসের কারাদণ্ড দিয়ে কেন্দ্রীয় কারাগারে পাঠায় বলে উপপরিদর্শক সিরাজ জানান। ‘নিখোঁজ’ হওয়ার ১১ দিন পরও এম ইলিয়াস আলীর সন্ধান না মেলায় রবি ও সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। হরতালের আগের দিন মিরপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১২৫০ ঘ.