২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক পারভেজ খানের ওপর হামলার অভিযোগ

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক পারভেজ খানের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 06:10 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক পারভেজ খানের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে গ্রিনরোডের কনসেপ্ট টাওয়ারে এ ঘটনায় জড়িত সন্দেহে সবুজ (৫০) ও সেলিম নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পারভেজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সবুজসহ ৬/৭ জন তার ওপর হামলা চালালে তিনি ও তার গাড়িচালক মো. সোহেল (২৩) আহত হন। কলাবাগান থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাড়িচালক সোহেল বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/জেকে/০০০২ ঘ.