২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২

বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৭০টি মোবাইল ফোন সেটসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

চট্টগ্রাম, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৭০টি মোবাইল ফোন সেটসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বন্দর থানার ওসি নুরুল আফসার ভূঁইয়া জানান, শনিবার রাত আড়াইটার দিকে বন্দর থানার নেভি গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই ভাই হলেন- সাতাকনিয়া উপজেলার কাঞ্চনা গ্রামের আবদুল গাফফারের ছেলে মো. আলমগীর (২৮) ও মো. জাহাঙ্গীর (২৫)। ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব মোবাইল সেট আমদানির সঠিক কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।” তিনি জানান, দুবাই থেকে আসা আলমগীর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নেমে একটি মাইক্রোবাসে করে সাতকানিয়া যাচ্ছিলেন। এ সময় বন্দর থানার নেভি গেইটের সামনে তল্লাশি করে তার গাড়িতে এসব চোরাই ফোন পাওয়া যায়। এ সময় মাইক্রোবাসে থাকা আলমগীরের ছোট ভাই জাহাঙ্গীরকেও গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএইচপি/জেকে/২০২৫ ঘ.