সিলেট, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল সড়কের সারিঘাট বাজারে ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত লোবাব আক্তার (১১) গোয়াইনঘাট উপজেলার মহিপুর গ্রামের আবদুল্লাহ মিয়ার মেয়ে।
জৈন্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ জানান, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় শিশুটিকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লোবাব মারা যায়।
এ ঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাক আটক করে সিলেট-তামাবিল সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন।
পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশের মধ্যস্থতায় বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/২০২০ ঘ.
bdnews24